আজ || বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
সচিবালয়ে বিক্ষোভে গ্রেপ্তার ২৬ জন ছাত্রলীগের নেতাকর্মী: পুলিশ
সচিবালয়ে বিক্ষোভে গ্রেপ্তার ২৬ জন ছাত্রলীগের নেতাকর্মী: পুলিশ
আপডেট টাইম : অক্টোবর, ২৪, ২০২৪, ৪:২৫ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ২৬

নিষেধাজ্ঞা অমান্য করে এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৫৪ জনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ। এই মামলায় ২৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আর ২৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার ২৬ জন ছাত্রলীগের নেতাকর্মী।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানিয়েছে।
গ্রেপ্তার ২৬ জন হলেন- মো. জহিরুল ইসলাম (২০),  মো. ফয়সাল হাসান (২১), মো. রায়হান হোসেন (২১), মো. রুবেল আহম্মেদ (১৮), মো. রিয়াদ মাহমুদ (২১), মো. মেজবাউল রহমান মিল্লাদ (১৮), মো. মেহেদী হাসান (১৮), মো. সোয়ান (২১), মো. ইমরান হোসেন আরমান (১৮), মো. মেহেদী হাসান অন্তর (১৯), মো. সাগর (১৮), মো. রোহান (১৮), মো. শাহারিয়ার হোসেন সোয়াদ (১৮), মো. আহাদ মোল্লা (২২), মো. সোহান (১৮), মো. মাসনুন (১৮), মো. নাঈম (১৮), মো. ইমাম হাসান (১৮), মো. শাকিল (১৮), মো. সেলিম (১৮), মো. সাকলাইন মুস্তাক (১৮), মো. হানজালাল (২২), মো. মশিউর রহমান (১৮), মো. প্রান্তিক (১৮), মো. তাছিম রহমান (১৮) ও মো. রবিন মিয়া (১৮)।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার ২৫ জনসহ অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জন যুবক জোরপূর্বক বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করেন। তারা সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় জোরপূর্বক প্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালায়। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কাজে বাধার সৃষ্টি করে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সচিবালয়ে নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল থেকে ৫৪ জনকে আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২৮ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি স্থাপনা ভাঙচুর করে ক্ষতিসাধন এবং ভয়-ভীতি ও হুমকি প্রদানের অভিযোগে গ্রেপ্তার ২৬ জনসহ অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনের বিরুদ্ধে রাজধানীর শাহাবাগ থানায় একটি মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট এক গণবিজ্ঞপ্তিতে ২৬ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের (যমুনা) আশেপাশের এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
1000100486
খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে...
IMG-20251116-WA0473~2
এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন
1000095696
এবারের নির্বাচন ১৪, ১৮ ও ২৪ এর মত...
Mia golam parwer-14-11-2025.doc.jpg-01
একই দিনে দুই ভোট আয়োজনের সিদ্ধান্ত অযৌক্তিক ও...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে