আজ || বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
আমাকে গ্রেপ্তার করুন, আপনাদের ক্ষমতা দেখান: ইলিয়াস কাঞ্চন
আমাকে গ্রেপ্তার করুন, আপনাদের ক্ষমতা দেখান: ইলিয়াস কাঞ্চন
আপডেট টাইম : অক্টোবর, ২৩, ২০২৪, ১২:৩৪ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৩১

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সড়কের বিভিন্ন সমস্যা ও পরিবহন মালিকদের অরাজকতা নিয়েও সরব হয়েছেন বারবার। ফলে নানা ঝামেলায়ও পড়তে হয়েছে তাঁকে।

তবে সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, এমনটাই দাবি অভিনেতার। অপপ্রচার না করে আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকলে তাঁকে গ্রেপ্তার করতে বলেছেন ইলিয়াস কাঞ্চন।

গতকাল জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তারা দাবি করেন, ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবির আন্দোলনের ভিত্তিতেই নিরাপদ সড়ক নিয়ে জন-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এর আগে নিরাপদ সড়কের জন্য মানুষের কোনো আকাঙ্ক্ষা ছিল না।

এমন বক্তব্য শুনে সঙ্গে সঙ্গে সভা বয়কট করে চলে যান ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে চালিয়ে নেওয়া তাঁর আন্দোলনের ধারাবাহিকতায় আজ সরকারিভাবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হচ্ছে। কিন্তু একটি মহল বিষয়টি অস্বীকার করছে।

বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নিজ কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন ইলিয়াস কাঞ্চন। সেখানে তিনি বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে গিয়ে আমাকে শাজাহান খান গংদের মতো মাফিয়া চক্রের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। শুধু তাই নয়, আমার ছবি টাঙিয়ে তাঁরা জুতা নিক্ষেপ করেছেন। আমার ছবিতে ঝাড়ু দিয়ে পিটিয়েছেন। নতুন সরকার এসেছে, কিন্তু চক্রান্ত আজও শেষ হয়নি।’

কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন দাবি করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বিভিন্ন চক্র আমাকে রাজনৈতিক ট্যাগ দিচ্ছেন। বলা হচ্ছে আমি আওয়ামী লীগ করি। আমি কোনো দল করি না। এর পরও আমাকে বলা হয় আমি অমুক দল করি তমুক দল করি। তাহলে আমাকে গ্রেপ্তার করুন। আপনাদের ক্ষমতা দেখান। তবু অপপ্রচার চালাবেন না। আমি দেশবাসীর কাছে এই অপপ্রচারের বিচার চাই।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761056131.sadhu dam
পদ্মহেম ধামে ২৩ অক্টোবর বার্ষিক সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে
1760883770.ritu-rajesh
ঋতুপর্ণার স্বামীর চরিত্রের প্রস্তাব পেয়ে বিস্মিত হয়েছিলেন রাজেশ!
1760782915.mahi
দেড় বছর পর মুখ খুললেন মাহিয়া মাহি: ‘রাগের...
1760533234.mahiya mahi
ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা মাহিকে নিয়ে নতুন...
1760441488.mahi-rakib
মাহির দাম্পত্য জীবনে নতুন করে মিলনের ইঙ্গিত?
1760262154.nishi
বাংলাদেশের ‘নিশি’ প্রথমবারের মতো এমা অ্যাওয়ার্ডে পুরস্কার অর্জন...
1759929416.ditipriya
দিতিপ্রিয়ার সঙ্গে হঠাৎ কী ঘটল?
1759841134.Dev
বিয়ে সময়ের হাতে, ভাগ্য ঠিক করবে কবে হবে:...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে