দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নেতৃত্ব দেবেন এই প্রতিনিধি টিমকে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি প্রতিনিধিদল।























