আজ || শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার কমিটির সংবাদ সম্মেলন
দুর্নীতির সর্বজনগৃহিত সংজ্ঞাকেও তোয়াক্কা করছেন না পাট উপদেষ্টা
পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার কমিটির সংবাদ সম্মেলন
পাট উপদেষ্টা, বিজেএমসি চেয়ারম্যান ও সচিবের পদত্যাগ দাবি
খুলনা অফিস || মিডিয়া জার্নাল
আপডেট টাইম : অক্টোবর, ১৫, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৮৫

পাট ব্যবসায়ী ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল কবির উদ্দিন সিকদার ও পাট সচিব আব্দুর রউফকে অপসারণ করে বিচারের আওতায় আনাসহ সাত দফা দাবি বাস্তবায়নের আহবান জানিয়েছে পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার কমিটি। সংগঠনটির পক্ষ থেকে বুধবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনার প্রজ্ঞাপন ও লিজপ্রথা বাতিল সহ রাষ্ট্রায়ত্ত সকল পাটকল চালু, প্রহসন মূলক টেন্ডারের নামে পাটকলের মূল্যবান যন্ত্রাংশ পাচার ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পায়তারা বন্ধ, খালিশপুর, দৌলতপুর, জাতীয়, কেএফডি, আরআর জুটমিল সহ ২৬টি পাটকল বন্ধের পর থেকে আজ পর্যন্ত সকল পাওনা, বকেয়া বেতন ও ভাতাদি অবিলম্বে প্রদান, পূর্বের পাটকল রক্ষা আন্দোলনের প্রত্যেক শহীদ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং নেতাদের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, সকল বেসরকারী পাটকল শ্রমিকের নূন্যতম হাজিরা ৫৬০ টাকা করা এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অবিলম্বে বাস্তবায়ন।

লিখিত বক্তব্যে পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার কমিটির সংগঠক শামস শারফিন সামন বলেন, একজন ব্যাক্তিমালিকানাধীন পাটকলের মালিককে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বানিয়ে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তৈরির যে বিপদ- তাকে তোয়াক্কা না করেই বেপরোয়াভাবে চলছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। এমনকি দুর্নীতির সর্বজনগৃহীন সংজ্ঞাকেও তোয়াক্কা করছেন না পাট উপদেষ্টা শেখ বশির। তিনি সরকারী পাটকলগুলির অনেক বড় অংশ নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের আওতায় নিয়ে নিচ্ছেন সরাসরি নিজের ক্ষমতা ব্যবহার করে। এই অপরাধের বিচারের প্রয়োজনে অবিলম্বে পাট ব্যবসায়ী পাট উপদেষ্টাকে অপসারণ করে বিচারের মুখোমুখী করতে হবে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়- বেসরকারী মালিকানাধীন পাটকলগুলির শ্রমিকগণ অত্যন্ত দুর্বিসহ জীবন যাপন করছেন। মাত্র ২৬০ টাকা দিনমজুরির বিনিময়ে এই কারখানাগুলোতে কাজ করা শ্রমিকদের পক্ষে তিনবেলা আহার করে স্ত্রী-সন্তান নিয়ে দিনগুজরান করা অসম্ভব। রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বেসরকারী পাটকলের মালিকরা অনায়াসে এহেন অন্যায় করে পার পেয়ে যাচ্ছেন। অবিলম্বে এই অমানবিক মজুরি বঞ্চনার অবসান ঘটিয়ে ন্যূনতম মজুরি ৫৬০ টাকা করতে হবে।

এ দাবিতে সংগঠনের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও মিলগেট সভা করে দাবি বাস্তবায়ন আন্দোলন বেগবান করা হবে বলে জানানো হয়। এসময়ে উপস্থিত ছিলেন, সংগঠনের সংগঠক জাকির হোসেন, আলমগীর হোসেনসহ বিভিন্ন জুট মিলের শ্রমিকরা।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে