দেশব্যাপী অভিযান চালিয়ে ১৭১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা অফিস || মিডিয়া জার্নাল
ঢাকা: দেশব্যাপী বিশেষ অভিযানে পুলিশ ১,৭১১ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে মামলা বা ওয়ারেন্টভুক্ত রয়েছেন ১,১৮৪ জন।
শুক্রবার (১০ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) এ এইচ এম শাহাদাত হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে মোট ১,৭১১ জন অপরাধীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১,১৮৪ জন মামলা বা ওয়ারেন্টভুক্ত এবং বাকি ৫২৭ জনকে অন্যান্য অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
সাথে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি ওয়ান শুটারগান ১টি, বিদেশি পিস্তলের দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, দুটি সুইচগিয়ার ছুরি এবং অন্যান্য অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।



























