আজ || মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
মানবতাবিরোধী অপরাধে জড়িত সেনাদের বিচার প্রক্রিয়ায় আনা জরুরি—এ মন্তব্য করেছেন নাহিদ।
মানবতাবিরোধী অপরাধে জড়িত সেনাদের বিচার প্রক্রিয়ায় আনা জরুরি—এ মন্তব্য করেছেন নাহিদ।
ঢাকা অফিস || মিডিয়া জার্নাল
আপডেট টাইম : অক্টোবর, ১০, ২০২৫, ৯:৪৮ পূর্বাহ্ণ
পাঠক পড়েছে || ৮০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে জড়িত কিছু সেনাবাহিনী সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়ায় আনা জরুরি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদ ইসলাম বলেন, “সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জুলাই-আগস্টের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানে সাহসী কর্মকর্তা ও সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে ন্যায়বিচার ও সংস্কার সব সদস্যের জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয়।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা, বিশেষত যারা র‌্যাব বা ডিজিএফআইর দায়িত্বে ছিলেন, তারা গুম, খুন, ক্রসফায়ারসহ মানবতাবিরোধী অপরাধ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরস্ত্র জনগণের ওপর গুলি চালানোর ঘটনাও ঘটেছে। এটি রাজনৈতিক দলীয়করণের কারণে প্রতিষ্ঠানের ওপর প্রভাবের ফল। এখন আমাদের হাতে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে—প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কমুক্ত করা, পুনর্গঠন করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা।”

নাহিদ বলেন, “সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে হলে মানবতাবিরোধী অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা আশা করি, সেনানেতৃত্ব সরকার ও ট্রাইব্যুনালের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে। এটি কোনো প্রাতিষ্ঠানিক মর্যাদা বা ইগোর বিষয় নয়, এটি রাষ্ট্র, গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রশ্ন।”

তিনি আরও বলেন, “দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ চাই না, তেমনি সেনাবাহিনীসহ সব প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাবও বন্ধ দেখতে চাই।”

নাহিদ ইসলাম যোগ করেন, “দেশপ্রেম, সততা ও যোগ্যতার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়া উচিত। ৫ আগস্ট থেকে আমরা দেশের স্থিতিশীলতা ও ঐক্য রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। স্থিতিশীলতা বজায় রেখে আমরা সংস্কার, বিচার ও নির্বাচনের পথে এগোচ্ছি। আমাদের লক্ষ্য ন্যায়বিচার নিশ্চিত করা এবং দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লড়াই চালানো।”

এর আগে, ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ডিজিএফআই-এর সাবেক পাঁচ মহাপরিচালকসহ কয়েকজন সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761054643.Untitled-6 copy
ওষুধ খাতে ৪ হাজার কোটি টাকার সম্ভাব্য লোকসানের...
1760957371.upodesta
বিমানবন্দরে এক সপ্তাহের মধ্যে চালু হচ্ছে ই-গেট, পাসপোর্ট...
1760707499.Untitled-2 copy-Picsart-AiImageEnhancer
জুলাই সনদের অঙ্গীকারনামায় কী রয়েছে
1760774868.teachers rally
শিক্ষকদের সংক্ষিপ্ত মিছিল শেষে আগামীকাল বড় কর্মসূচির সম্ভাবনার...
1760532480.fire mirpur.jpg1
২৮ ঘণ্টা পর অবশেষে মিরপুরের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
army khulna
সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিকদের প্রস্তত থাকতে হবে
1760453960.Fire
মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু, ছাদের...
1760255014.Jahangir-2
গত তিনটি নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, এবার তাদের...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে