আজ || শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে অকারণ বিতর্ক কেন হচ্ছে—এ প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে অকারণ বিতর্ক কেন হচ্ছে—এ প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা অফিস || মিডিয়া জার্নাল
আপডেট টাইম : অক্টোবর, ১০, ২০২৫, ৯:৪৩ পূর্বাহ্ণ
পাঠক পড়েছে || ৬০

বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে অযথা বিতর্ক কেন সৃষ্টি করা হচ্ছে—এ প্রশ্ন তুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা তো কারও নির্বাচনী প্রতীকে বাধা দিইনি। নির্বাচন কমিশন যার প্রতীক ঠিক করবে, সেটিই বৈধ হবে। তাহলে বিএনপির প্রতীক নিয়ে এত টানাটানি কেন?”

শুক্রবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদ জেহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে নির্বাচন কমিশনে চাপ সৃষ্টি করে বলেছে—“শাপলা না দিলে ধান ও সোনালি আঁশ প্রতীক বাদ দিতে হবে।” এ প্রসঙ্গেই মির্জা ফখরুল বলেন, “কিছু ব্যক্তি বা দল হুমকি দিচ্ছে—অমুক প্রতীক না দিলে নির্বাচন করবে না। আমরা তো এমন কিছু বলিনি। তাহলে ধানের শীষ নিয়ে এত হৈচৈ কেন?”

ধানের শীষকে অপ্রতিরোধ্য প্রতীক উল্লেখ করে তিনি আরও বলেন, “গ্রামেগঞ্জে এখন একটাই কথা—ধান লাগাও, ধান লাগাও। এই প্রতীককে ভয় পায় শত্রুরা, কারণ ধানের শীষ জিতলে তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে।”

তিনি শেখ হাসিনাকে “দানব” আখ্যা দিয়ে বলেন, “শেখ হাসিনা এমনি এমনি দিল্লি পালিয়ে যাননি, যেতে বাধ্য হয়েছেন। আমরা ১৫ বছর সংগ্রাম করে, রক্ত দিয়ে সেই পরিস্থিতি তৈরি করেছি।”

মির্জা ফখরুল আরও বলেন, “কয়েক দিন লাফালাফি করলেই গণতন্ত্র আসে না। গণতন্ত্রের জন্য পরিশ্রম, ত্যাগ ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক দরকার। বিএনপি সেই জনগণের দল, যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষের কাছে যায়।”

আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, “আমরা তা সহ্য করব না। নির্বাচনের সময় প্রশাসন ও নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যিনি শহীদ জেহাদের স্মৃতিচারণ করে বলেন, “১৯৯০ সালের গণঅভ্যুত্থানে জেহাদের আত্মত্যাগই স্বৈরাচার পতনের সূচনা করেছিল।”
স্মরণসভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের নেতা আসাদুজ্জামান রিপনসহ অন্যান্যরা।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
1000100486
খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে...
IMG-20251116-WA0473~2
এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন
1000095696
এবারের নির্বাচন ১৪, ১৮ ও ২৪ এর মত...
Mia golam parwer-14-11-2025.doc.jpg-01
একই দিনে দুই ভোট আয়োজনের সিদ্ধান্ত অযৌক্তিক ও...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে