আজ || শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
অধিনায়ক শান্তরই যখন বিপিএলের দল নিশ্চিত হয় না
অধিনায়ক শান্তরই যখন বিপিএলের দল নিশ্চিত হয় না
আপডেট টাইম : অক্টোবর, ১৩, ২০২৪, ৬:০৫ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৩০

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফট বা খেলোয়াড় নিলাম হবে আগামীকাল। টুর্নামেন্টের ১১ তম সংস্করণের জন্য এরই মধ্যে দল গোছানো শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিরা। খেলোয়াড় ধরে রাখা ও সরাসরি চুক্তি মিলিয়ে স্থানীয় ১৮ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। চট্টগ্রাম কিংস বিদেশি ৬ ক্রিকেটারকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে।

তবে নিলামের আগ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে চূড়ান্ত করেনি কোনো দল। বিশ্বের বেশিরভাগ ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই জাতীয় দলের অধিনায়কের দল আগেই নিশ্চিত থাকে সাধারণত। বিপিএলের গত দুই মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। এবার তাঁকে ছেড়ে দিয়েছে দলটি। ২০২৩ বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন তিনি, হাতে তুলেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। বিপিএলের পরের মৌসুমেই মুদ্রার উল্টো পিঠ দেখালেন শান্ত। ১২ ইনিংসে রান করেছিলেন ১৭৫, গড় ১৪.৫৮। সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল টি-টোয়েন্টিতে তাঁর ব্যাটিংয়ের ধরন নিয়ে। টুর্নামেন্টে শান্তর স্ট্রাইকরেট ছিল ৯৩.৫৮ এবং ছিল না কোনো ছক্কা।

জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে টানা ১৮ ইনিংসে কোনো ফিফটি নেই শান্তর। এর মধ্যে ৮ ইনিংসে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। সর্বশেষ ভারত সফরে তিন টি-টোয়েন্টি মিলিয়ে করেছেন ৫২ রান। স্বাভাবিকভাবেই ছন্দহারা শান্তকে তাই কাল উঠতে হচ্ছে বিপিএলের নিলামে। যাঁর ঘরোয়া টুর্নামেন্টের দল পেতেই অপেক্ষা করতে হয়, জাতীয় দলে তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।

২০২৫ বিপিএলের ‘এ’ ক্যাটাগরির ১২ ক্রিকেটারের মধ্যে ৮ জন ইতিমধ্যে দল পেয়েছেন। শান্তসহ নিলামের আরও অপেক্ষায় থাকতে হচ্ছে লিটন দাস, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদকে।

মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শান্তকে ছাড়লেও সিলেট স্ট্রাইকার্স রেখে দিয়েছে তানজিম হাসান সাকিব ও জাকির হাসানকে। খুলনা টাইগার্সও রিটেইন করেছে নাসুম আহমেদ-আফিফ হোসেনকে। রংপুর রাইডার্স রেখে দিয়েছে নুরুল হাসান সোহান-শেখ মেহেদী হাসানকে।

শুরুতেই চমক দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। সরাসরি চুক্তিতে তারা নিয়েছে ‘এ’ ক্যাটাগরির মোস্তাফিজুর রহমান এবং ‘বি’ ক্যাটাগরির তানজিদ হাসান তামিমকে। রংপুর ছেড়ে দেওয়ায় সাকিব আল হাসানকে সরাসরি চুক্তিতে নিয়েছে চিটাগং কিংস। শরীফুলকেও নিয়েছে নতুন দলটি।

গত মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছিলেন তাওহীদ হৃদয়। ‘এ’ ক্যাটাগরির হৃদয়কে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফরচুন বরিশাল। কুমিল্লার আরেক ক্রিকেটার জাকের আলী অনিককে ভিড়িয়েছে সিলেট। বরিশাল রিটেইন না করায় মেহেদী হাসান মিরাজকে কিনেছে খুলনা। মোহাম্মদ সাইফউদ্দিনকে কিনেছে রংপুর।

‘বি’ ক্যাটাগরির এনামুল হক বিজয় ও ‘ডি’ ক্যাটাগরির জিসান আলমকে সরাসরি চুক্তিতে নিয়েছে দুর্বার রাজশাহী। এবারের বিপিএলে প্লেয়ার্স ড্রাফটের তালিকায় স্থানীয় ১৯৮ ও বিদেশি খেলোয়াড় ৪৪০ জন। চট্টগ্রাম কিংস এরই মধ্যে বিদেশি ৬ ক্রিকেটারকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। ইংলিশ অলরাউন্ডার মইন আলী, দুই শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথুস-বিনুরা ফার্নান্দো, পাকিস্তানের উসমান খান, হায়দার আলী ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে নিয়েছে তারা।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761050631.acb
আফগান ক্রিকেট বোর্ড পাকিস্তানকে বলল ‘মানবতার শত্রু’
1760952391.akeel-hossain
মিরপুরের স্পিনে বিপাকে উইন্ডিজ, নাসুমের মোকাবিলায় আসছেন আকিল
1760779352.mirpur
বাংলাদেশ–উইন্ডিজ সিরিজের সূচনা হয়েছে মিরপুরে। তবে গ্যালারিতে দর্শকশূন্যতা...
1760522288.shakib-and-asif
‘সাকিবের দলে ফেরার কোনো সুযোগ নেই’—স্পষ্ট জানিয়ে দিলেন...
1760449355.joty-
র‍্যাংকিংয়ে এগিয়ে ভালো খবর পেল বাংলাদেশ টাইগ্রেসরা
1760191474.1641997439.1638447231.BPL
বিসিবি আসন্ন বিপিএল আসরটি পাঁচ দল নিয়ে আয়োজনের...
1760083511-ezgif.com-webp-to-jpg-converter
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে ভরপুর আত্মবিশ্বাসে বাংলাদেশ টাইগ্রেসরা
1759992134
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত দলে নতুন...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে