আজ || শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
বরগুনায় মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৫
বরগুনায় মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৫
আপডেট টাইম : অক্টোবর, ১৩, ২০২৪, ৫:০০ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ২৫

বরগুনায় মা ইলিশ রক্ষায় শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনার পর মৎস্য বিভাগের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে বরগুনা পৌরসভার মাছ বাজারে এ ঘটনা ঘটে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় সরকারি ঘোষণা অনুযায়ী ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ইলিশ শিকার, পরিবহণ, বিক্রি ও মজুতও নিষিদ্ধ করা হয়েছে। তবে ১২ অক্টোবর সন্ধ্যা থেকেই বরগুনার মাছ বাজারে দাম কমিয়ে ৫০০ টাকা কেজিতে মাইকিং করে বিক্রি শুরু করে মাছ ব্যবসায়ীরা।

আইন অনুযায়ী রাত ১২টার পর ইলিশ বিক্রির নিয়ম না থাকলেও নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বরগুনা পৌরসভার মাছ বাজারের কিছু ব্যবসায়ী রাত ৩টা পর্যন্ত ইলিশ বিক্রি করেন। পরে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযানে এক আড়তদারের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় তাকে ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয় এবং জব্দ করে নিয়ে যাবার সময় মৎস্য বিভাগের লোকজনের ওপর মাছ বাজারের কিছু লোক তাদের ওপর হামলা করে। এতে মৎস্য অধিদপ্তরের দুই কর্মচারীসহ ছাত্রদের দুজন প্রতিনিধি আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে জেলা মৎস্য অধিদপ্তরের প্রহরী মো. মাসুম হাওলাদর বলেন, বাজারে যারা মাছ বিক্রি করেন তাদের দুই থেকে তিনবার আমরা বলেছি দ্রুত সময়ের মধ্যে মাছ বিক্রি শেষ করতে। এ সময় তাদের রাত ১টা পর্যন্ত সময় দিলে রাত ২টার দিকে গিয়ে দেখি তারা মাছ বিক্রি করছেন। পরে মৎস্য কর্মকর্তাসহ পুলিশ নৌবাহিনীর লোকজন সেখানে উপস্থিত হয়ে তাদের জরিমানা করেন। এতে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে মাছ ফেলে দেওয়াসহ আমাদের সহযোগিতাকারী ছাত্রদের দুজন প্রতিনিধিকে মারধর করেন। পরে সেখান থেকে চলে আসার সময় প্রায় ২০ থেকে ২৫ জন মিলে আমাদের ওপর হামলা চালায়।

মৎস্য বিভাগে কর্মরত মো. পলাশ খান নামের আরেক ভুক্তভোগী বলেন, মাছ বিক্রির সময় শেষ হয়ে যাওয়ায় বাজারে থাকা মাছগুলোকে অবৈধ ঘোষণা করা হয়। পরে মাছগুলো এতিমখানা বা অসহায়দের দেওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় আমাদের ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা, মিডিয়া সেল) তালুকদার মো. ইনতেজার বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ বাস্তবায়নে শনিবার রাত ১২টা ১ মিনিট থেকেই জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ অভিযান শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাত ২টায় বরগুনা পৌরসভার মাছ বাজারে নিষিদ্ধকালীন ইলিশ বিক্রির অভিযোগে মিলন নামের এক আড়তদারকে বাংলাদেশ মৎস্য সুরক্ষা আইন অনুসারে ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান ও ইলিশ মাছ জব্দ করা হয়। আমরা চলে যাওয়ার পরে মৎস্য বিভাগের কর্মচারীদের সঙ্গে মাছ বাজারে শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে।

পরবর্তীতে মাছ ব্যবসায়ী ও উপস্থিত অন্যদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ইলিশ রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, রাতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান পরিচালনার সময় ব্যবসায়ীদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে মৎস্য বিভাগের দুজন এবং ছাত্রদের মধ্যে দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত থানায় আমরা কারো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড় ঘণ্টা সড়ক...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড় ভাইয়ের জানাজা...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি ১২ বছরে
sfgs-700x350
খুলনায় ট্রলার ডু‌বিতে নিখোঁজ আকাশের লাশ উদ্ধার
dddd-2-700x350
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় লরির ধাক্কায় প্রাণ গেল ৪...
1000115882-700x350
দেশের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ : শিবির...
ddddd
খুলনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে