আজ || শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
টাটা ট্রাস্টের নবনিযুক্ত প্রধান কে এই নোয়েল টাটা
টাটা ট্রাস্টের নবনিযুক্ত প্রধান কে এই নোয়েল টাটা
আপডেট টাইম : অক্টোবর, ১২, ২০২৪, ৮:৩৬ পূর্বাহ্ণ
পাঠক পড়েছে || ২৫

টাটা ট্রাস্টের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন শিল্পগোষ্ঠীটির প্রয়াত প্রধান রতন টাটার সৎ ভাই নোয়েল টাটা। গতকাল শুক্রবার নোয়েল টাটাকে এই ট্রাস্টের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। এর ফলে, ১৬৫ বিলিয়ন ডলার মূলধনের টাটা কনগ্লোমারেটের ওপর এক অলিখিত প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছে।

নোয়েল টাটা আয়ারল্যান্ডের নাগরিক। তিনিও রতন এন টাটার মতোই খুবই সাদাসিধে জীবন যাপনে অভ্যস্ত। নোয়েলের বাবা নাভাল টাটা। তাঁর মায়ের নাম সনু। তাঁর মাকে বিয়ের আগে নাভাল টাটার স্ত্রী ছিলেন সিমোন টাটা। সিমোন টাটার গর্ভে জন্ম দেন রতন টাটা ও জিমি টাটা। নোয়েল টাটার বিয়ে করেছেন আলো মিস্ত্রিকে। এই দম্পতির দুই মেয়ে—লিয়া ও মায়া এবং এক ছেলে—নেভিল।

নোয়েল টাটা তাঁর কর্মজীবন শুরু করেন টাটা ইন্টারন্যাশনালে। পরে ১৯৯৯ সালে চেইনশপ ট্রেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হন। তাঁর আমলে ট্রেন্ট ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করে। নোয়েল টাটা বর্তমানে ট্রেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে টাটা ইন্টারন্যাশনাল, ভোল্টাস এবং টাটা ইনভেস্টমেন্ট করপোরেশনের চেয়ারম্যানও তিনি। এ ছাড়া, টাটা স্টিল ও টাইটানের ভাইস চেয়ারম্যানও তিনি।

স্যার রতন টাটা ট্রাস্ট ও স্যার দোরাবজি টাটা ট্রাস্টের পরিচালনা পরিষদে নোয়েল টাটা অন্তর্ভুক্ত হন ২০১৯ সালে। টাটা ট্রাস্ট টাটা গ্রুপের মধ্যে বেশি শক্তিশালী জায়গা অর্জন করেছে। কারণম টাটা সনস প্রাইভেট লিমিটেডের ৬৫ দশমিক ৯ শতাংশ শেয়ার এই ট্রাস্টের। এই কোম্পানিই মূলত টাটা গ্রুপের সব প্রতিষ্ঠানের মাতৃ প্রতিষ্ঠান। টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানির ১২ দশমিক ৮৭ শতাংশের মালিকানা এই ট্রাস্টের। এ ছাড়া, টাটা সনস ভোগ্যপণ্য, হোটেল, অটোমোবাইল এবং এয়ারলাইনসের মতো খাতে প্রায় ৩০টি কোম্পানির তত্ত্বাবধান করে।

তবে টাটা ট্রাস্ট সরাসরি টাটা সনস পরিচালনা করে না। কিন্তু এই কোম্পানিতে প্রধান নির্বাহীসহ অন্যান্য শীর্ষ পদে নিয়োগ দেওয়ার অধিকার এই ট্রাস্টের হাতে। টাটা ট্রাস্ট টাটা সনসের বোর্ড সদস্যদের এক-তৃতীয়াংশকে নিয়োগ করে। এই সদস্যদের যেকোনো সিদ্ধান্তের ওপর ভেটো প্রয়োগের ক্ষমতা আছে।

রতন টাটা ২০১২ সালে টাটা গ্রুপের প্রধানের পদ থেকে যখন অবসর নেন তখন নোয়েল টাটাকে একবার টাটা সন্সের নেতৃত্ব দেওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে পরে তাঁর শ্যালক সাইরাস মিস্ত্রিকে এই ভূমিকার জন্য বেছে নেওয়া হয়। ২০১৬ সালে রতন টাটা ও সাইরাস মিস্ত্রির মধ্যে বিরোধের পর মিস্ত্রিকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয় এবং নটরাজন চন্দ্রশেখরনকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়। মিস্ত্রি ২০২২ সালে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান।

অবশেষে, নোয়েল টাটাকে মুম্বাইতে অনুষ্ঠিত একটি বৈঠকে সর্বসম্মতভাবে টাটা ট্রাস্টের প্রধান নিযুক্ত করা হয়। টাটা এক্সিকিউটিভের মতে, গ্রুপের অনেক দীর্ঘদিনের সদস্য ট্রাস্টের নেতৃত্ব দেওয়ার জন্য তাঁর নিয়োগকে সমর্থন করেছেন।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761049516.Saudi-worker
সৌদি আরব দীর্ঘ ৫০ বছর পর বাতিল করল...
1760925357.Untitled-1 copy
গাজায় বিমান হামলায় ৪৫ জন নিহত হওয়ার পর...
1760614981.migri
চীনে গত সপ্তাহে নানা অভিযোগে খ্রিস্টান সম্প্রদায়ের অন্তত...
1760530900.202
ওডেসার মেয়রের নাগরিকত্ব বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
1760449555.Untitled-9 copy
ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে গাজায় প্রকাশ্যে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া...
1760160247.Machado_Trump
মারিয়া তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছেন।
prothomalo-bangla_2025-10-10_g3p6162r_maria-ezgif.com-avif-to-jpg-converter
ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো নোবেল শান্তি পুরস্কারে ভূষিত...
1759987109.gaja
গাজা ইস্যুতে শান্তি উদ্যোগে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে