আজ || শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
মালয়েশিয়ায় একাধিক কারখানায় বিস্ফোরণ, ৩ বাংলাদেশি আহত
মালয়েশিয়ায় একাধিক কারখানায় বিস্ফোরণ, ৩ বাংলাদেশি আহত
আপডেট টাইম : অক্টোবর, ১০, ২০২৪, ৪:০৫ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ২৪

মালয়েশিয়ায় রাসায়নিক গুদামসহ চারটি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়েছে। এতে তিনজন বিদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের সবাই পুরুষ ও বাংলাদেশি। ইস্কান্দার পুতেরি শহরের এসআইএলসি শিল্প পার্কে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় আহতরা কোনো মতে বের হতে সক্ষম হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত। আহতদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। কারখানা কর্তৃপক্ষ তাদের দ্রুত সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।

ইস্কান্দার পুতেরি শহরের ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের অপারেশন কমান্ডার মোহাম্মদ ফাইয সুলেইমান জানান, স্থানীয় সময় সকাল ১১টা ৩৩ মিনিটে তারা অগ্নিকাণ্ড সম্পর্কে ফোন পান। বিভিন্ন স্টেশন থেকে মোট ৪৬ জন অগ্নিনির্বাপণকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়। দমকল বাহিনী সেখানে পৌঁছে দেখতে পায়, চারটি কারখানায় আগুন ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনীর অনুমান, কারখানাগুলোতে ক্ষতির পরিমাণ প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ।

ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর মধ্যে একটি লজিস্টিক কারখানা এবং একটি পেইন্ট থিনার গুদাম ছিল। পেইন্ট থিনার খুব সহজেই দাহ্য হওয়ায় এর বাষ্প বায়ুর সঙ্গে মিশে বিস্ফোরণ ঘটাতে পারে।

এ ছাড়া ইস্কান্দার পুতেরি শহরের পুলিশপ্রধান সহকারী কমিশনার এম কুমারাসান জানান, স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে তাদের কাছে আগুন লাগার খবর আসে। তদন্তে জানা গেছে, আগুন লাগা কারখানাগুলোর একটি ছিল রাসায়নিক গুদাম, যেখানে পেইন্ট থিনার সংরক্ষিত ছিল।

ইস্কান্দার পুতেরির এমপি লিউ চিন টং জানিয়েছেন, তার সংসদীয় কার্যালয় থেকে দমকলকর্মীদের খাবার ও পানীয় সরবরাহ করা হচ্ছে।

তিনি আশ্বস্ত করেছেন, আগুন লাগার কারণ নিয়ে তদন্ত চলছে এবং পরিবেশ দপ্তর ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাসায়নিক দূষণ নিয়ে পরীক্ষা করছে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া খবর অনুসারে, অগ্নিনির্বাপণের প্রচেষ্টা তখনো চলছিল।

সূত্র : মালয় মেইল

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761049516.Saudi-worker
সৌদি আরব দীর্ঘ ৫০ বছর পর বাতিল করল...
1760925357.Untitled-1 copy
গাজায় বিমান হামলায় ৪৫ জন নিহত হওয়ার পর...
1760614981.migri
চীনে গত সপ্তাহে নানা অভিযোগে খ্রিস্টান সম্প্রদায়ের অন্তত...
1760530900.202
ওডেসার মেয়রের নাগরিকত্ব বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
1760449555.Untitled-9 copy
ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে গাজায় প্রকাশ্যে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া...
1760160247.Machado_Trump
মারিয়া তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছেন।
prothomalo-bangla_2025-10-10_g3p6162r_maria-ezgif.com-avif-to-jpg-converter
ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো নোবেল শান্তি পুরস্কারে ভূষিত...
1759987109.gaja
গাজা ইস্যুতে শান্তি উদ্যোগে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে