আজ || শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ, সেই আ. লীগ নেতা গ্রেপ্তার
শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ, সেই আ. লীগ নেতা গ্রেপ্তার
আপডেট টাইম : অক্টোবর, ৯, ২০২৪, ৫:১৭ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ২২

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের ফোনে কথোপকথন ভাইরাল হওয়ায় রাষ্ট্রদ্রোহ মামলায় বুধবার (৯ অক্টোবর) তাকে আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে। বরগুনার থানার উপপরিদর্শক শামিম আহম্মেদ বাদী হয়ে সোমবার বরগুনা থানায় একটি মামলা করেন। জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে। সেসব মামলায় তিনি বরগুনা জেলহাজতে রয়েছেন।

জানা গেছে, ১২ আগস্ট রাত ৮টার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির তার আমতলাপাড় বাসায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। সেই কথোপকথন মূহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি পর্যালোচনায় বাদী দেখতে পান, অন্তর্বর্তী সরকারকে উৎখাতের যড়যন্ত্রের অংশ হিসেবে ১২ আগস্ট রাত ৮টার দিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির তার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করেন। যোগাযোগকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকার উৎখাতের লক্ষ্যে বিভিন্ন যড়যন্ত্র করেন। এ সময় জাহাঙ্গীর কবিরের সঙ্গে থাকা সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

ভিডিওতে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রীকে জাহাঙ্গীর বলেন, আপা আপনি ঘাবড়াবেন (ভয়) না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। ভাইরাল ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাহাঙ্গীর কবিরসহ তার সমর্থকদের দেখা যায়।

বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর বুধবার দুপুরে বরগুনার কোর্ট বারান্দায় বলেন, ‘আমি সাবেক প্রধানমন্ত্রীকে ফোন দিইনি। তিনি আমাকে ফোন দিয়েছেন। আমি একটি বাটন ফোন ব্যবহার করি। আমার ফেসবুক আইডিও নেই। আমি সাধারণ জীবন যাপন করি। টাচ ফোন চালাতে পারি না। কে বা কারা ফোনালাপ ভাইরাল করেছে, তা আমি জানি না।’

মামলার বাদী বরগুনা থানার উপপরিদর্শক শামিম আহম্মেদ বলেন, জাহাঙ্গীর কবিরকে গত ১৩ আগস্ট একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে আরেকটি চাাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলা নিয়ে তিনটি মামলা হলো। মামলার তদন্ত চলমান।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড় ঘণ্টা সড়ক...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড় ভাইয়ের জানাজা...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি ১২ বছরে
sfgs-700x350
খুলনায় ট্রলার ডু‌বিতে নিখোঁজ আকাশের লাশ উদ্ধার
dddd-2-700x350
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় লরির ধাক্কায় প্রাণ গেল ৪...
1000115882-700x350
দেশের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ : শিবির...
ddddd
খুলনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে