আজ || বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
খুলনা কেমিস্ট সমিতির কমিটিতে ফ্যাসিস্টের ১০ দোসর; বাতিলের দাবিতে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের আলটিমেটাম
খুলনা কেমিস্ট সমিতির কমিটিতে ফ্যাসিস্টের ১০ দোসর; বাতিলের দাবিতে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের আলটিমেটাম
আপডেট টাইম : আগস্ট, ১৬, ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ২৮

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি খুলনা জেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র। এদের মধ্যে ১০ জনই পতিত আওয়ামী সরকারের দোসর হিসেবে বিগত ১২ বছর নির্বাচন ছাড়াই সমিতি দখলে রেখেছিল।

এ ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ ওষুধ ব্যবসায়ীদের মাঝে। তারা অবিলম্বে এই আওয়ামী দোসর কমিটি বাতিল করে নির্বাচনী কমিটির মাধ্যমে তিন মাসের মধ্যে সরাসরি ভোটের দাবি জানিয়েছেন। শনিবার দুপুরে এ দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। দাবি মানা না হলে চার দফা কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। যার মধ্যে রয়েছে স্মারকলিপি প্রদান, গণস্বাক্ষর কর্মসূচি, মানববন্ধন এবং খুলনা জেলা ব্যাপী সকল ফার্মেসী বন্ধ রাখা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সাবেক দুই বারের সাধারণ সম্পাদক আলহাজ এস এম আজিজুর রহমান বলেন, ফ্যাসিস্ট সরকারের ১২ বছর সমিতির কোন নির্বাচন হয়নি। সদর আসনের পলাতক এমপি ও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন জুয়েলের সরাসরি হস্তক্ষেপে ফ্যাসিস্টের দোসর মোজাম্মেল হককে সভাপতি ও মনিরুজ্জামান বাবুকে সাধারণ সম্পাদক করে পকেট কমিটি করা হয়। এর মধ্যে মনিরুজ্জামান বাবু কোন ওষুধ ব্যবসায়ী নন, তিনি শেখ জুয়েলের ম্যানেজার। লাভজনক এ সমিতি থেকে অবৈধভাবে অর্থ লুটপাটের জন্য তাকে পরবর্তীতে সভাপতি করেন শেখ জুয়েল। নেতৃত্বের দ্বন্দ্বের কারণে এ সময় ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীরা দীর্ঘ ৮ মাস সমিতি ভবন তালা বন্ধ করে রাখে। সমিতির অন্যতম গুরুত্বপুর্ণ কাজ ফার্মসিস্ট ট্রেনিং কোর্সটিও তারা বন্ধ করে দেয়, যা আজ পর্যন্ত বন্ধ আছে। ২০২৪ সালের নির্বাচনের সময় সমিতি ভবনের নিচতলার একটি দোকান দখল করে নৌকা মার্কার নির্বাচনী কার্যালয়ে পরিণত করে। একটি দোকান ঘর ৩ বছরের চুক্তিতে ৩ লাখ ৬০ হাজার টাকা অগ্রিম প্রদানের বিনিময় ভাড়া দিলেও সমিতির ফান্ডে টাকা জমা পড়েনি। পরবর্তীতে কেন্দ্রীয় নির্বাচনে অংশ নিয়ে মোজাম্মেল হক ও মনিরুজ্জামান বাবু সমিতির ফাণ্ড থেকে প্রায় ১২ লাখ টাকা তছরুপ করেন। পাশাপাশি ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের দিয়ে জোরপুর্বক আমাকে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে বাধ্য করে।

তিনি বলেন, ৫ আগস্ট পট পরিবর্তনের পর তারা গা ঢাকা দেয়। কিন্ত ১৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়ার নামে পুনরায় সমিতির অফিস প্রবেশের চেষ্টা করলে কেমিস্ট জনতার তীব্র প্রতিবাদের মুখে পালিয়ে যায়। কিছুদিন পরে সমিতির ফাণ্ড থেকে ৫৫ লাখ টাকা উত্তোলনের চেষ্টা করলে প্রতিরোধের মুখে সে চেষ্টাও ব্যর্থ হয়।

অভিযোগ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে আহবায়ক কমিটির প্রথম যুগ্ম আহবায়ক ও বিএনপিপন্থী ব্যবসায়ী হিসেবে পরিচিত খান সাইফুল ইসলাম বলেন, সব ধরনের সব মতাদর্শের ব্যবসায়ী নিয়ে আহবায়ক কমিটি হয়েছে। এ কমিটি শুধুমাত্র একটি নির্বাচন আয়োজন করবে। এর বাইরে অন্য কোন কাজ তারা করবে না।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে