বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর কমান্ডের অ্যাডহক কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি। সোমবার বিকেলে খুলনা জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদ খুলনা কমান্ড কাউন্সিলের প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সংক্রান্ত এক পত্রে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ২৬.০৭.২৫ খ্রিষ্টাব্দের মুক্তি/খুলনা মহানগর/২৭/২৫ নম্বর স্মারকের নির্দেশনা মোতাবেক দায়িত্বভার অর্পণ ও গ্রহণ করা হলো।
উল্লেখ্য, একাত্তরে রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ও ২৯ নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর ছিলেন। রাজনীতিবীদ ও সমাজসেবক হিসেবে তার খ্যাতি রয়েছে। তিনি খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।



















