আজ || বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
খুলনা শিশু হাসপাতালে ফ্যাসিবাদের দোসর পুনর্বহালের সিদ্ধান্ত
খুলনা শিশু হাসপাতালে ফ্যাসিবাদের দোসর পুনর্বহালের সিদ্ধান্ত
আপডেট টাইম : আগস্ট, ১০, ২০২৫, ১:৪৩ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৩৩

খুলনা শিশু হাসপাতাল থেকে স্থায়ী ভাবে বরখাস্ত প্রশাসনিক কর্মকর্তা মো: আল আমিন রাকিব ও সহকারি প্রশাসনিক কর্মকর্তা শীলা হালদারকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে অ্যাডহক কমিটি। বিষয়টি জানাজানি হলে কর্তব্যরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সিদ্ধান্ত বাতিলের দাবিতে হাসপাতালের মেইন গেট অবরুদ্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা।

শিশু হাসপাতালের ল্যাব ইনচার্জ এস এম ইমরান বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে দলীয় কোটায় শিশু হাসপাতালে চাকরি পান সিটি কলেজ শাখা ছাত্রলীগ নেতা আল আমিন রাকিব। সাবেক এমপি আলহাজ মিজানুর রহমান মিজানের আস্থাভাজন হিসেবে তিনি নিয়োগ পেয়েই একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ক্ষমতার অপব্যবহার, অসদাচারণ, আর্থিক অনিয়ম সহ নানা দুর্নীতিতে জড়িত হন। ৫ আগস্টের পর দীর্ঘদিন নির্যাতন ও জুলুমের শিকার ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা ফুঁসে ওঠে। তাদের তীব্র ক্ষোভ ও লাগাতার আন্দোলনের মুখে গত বছরের ১৪ আগস্ট এ দুজনকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়। কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেছিল যে তারা আর চাকরিতে নেই। হঠাৎ করে শনিবার রাতের অন্ধকারে একটা নীল নকশা আকা হয়েছে।

হাসপাতালের তৃতীয় শ্রেনীর স্টাফ এম ডি আলী আসগর বলেন, আওয়ামী দোসর সাবেক প্রশাসনিক র্কমর্কতা ও সহকারী কর্মকর্তাকে গত বছর স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছিলো। তাদেরকেই আবার কেন ফিরিয়ে আনতে চাচ্ছেন? এসময় আরও বক্তব্য রাখেন মো: আলী আকবর, মো: মামুন, মো: আশারাফুর রহমান তুফান, মো: আলমগীর গাজী, মো: মনিরুল ইসলাম, দেবদাস বিশ^াস প্রমুখ। সোমবার সকাল থেকে পুনরায় বিক্ষোভ কর্মসূচি চলবে বলে সভা থেকে ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, গত ২৪ মে শিশু হাসপাতালের অ্যাডহক কমিটি সভায় এই দুজনের বরখাস্তের বিষয়টি চূড়ান্ত নিস্পত্তির জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করে মতামত ও সুপারিশ প্রদান করবে মর্মে সিদ্ধান্ত হয়। কমিটির সদস্যরা সার্বিক বিষয় বিশ্লেষণ ও পর্যালোচনা করে তাদের পূর্ববর্তী কর্মদক্ষতা বিবেচনায় নিয়ে কর্মস্থলে যোগদানের সুপারিশ করেন।

যোগাযোগ করা হলে কমিটির সদস্য মুনীর আহমেদ বলেন, হাসপাতালে কর্মীদের কাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করার জন্য রাকিবের মতো দক্ষ লোকের দরকার। যে প্রক্রিয়ায় তাদেরকে বরখাস্ত করা হয়েছিল তা বিধিসম্মত ছিলনা। মিটিংয়ে ৫জন সদস্য সর্বসম্মতভাবে দুইজনকে কাজে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডা. অনুপ কুমার দে বলেন, তারা দুজন স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গিয়েছিল। অ্যাডহক কমিটি তাদেরকে আবারও ফিরিয়ে আনবে- এ খবর শুনে হাসপাতালের সবাই ক্ষোভে ফেটে পড়েছে। আমরা ডাক্তার সহ অন্য কেউ চাইনা তারা ফিরে আসুক।
তবে আল আমি রাকিব বলেন, হাসপাতালে ফেরার বিষয়ে আমার আগ্রহ নেই। আমি ভিন্ন পেশায় যোগ দিয়েছি। চেয়েছিলাম হাসপাতালের কাছে আমার পাওনা টাকা গুলো দিয়ে দেওয়া হবে। কমিটি আমাকে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে জানতাম না।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে