খুলনা সিটির ৩০ নং ওয়ার্ডে অস্বচ্ছল পরিবারের সদস্যদের মাঝে টিসিবি’র স্মার্ট ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নগরীর রূপসা স্ট্যান্ড রোডে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা।
এ সময় তিনি পুরাতন কার্ডের সাথে নতুন ফ্যামেলি কার্ড ইস্যু করায় সরকারকে ধন্যবাদ এবং অপেক্ষারত বাদবাকি সকল ওয়ার্ডের কার্ড যাতে দ্রুত সময়ের মধ্যে উপকারভোগীরা পেতে পারেন সে জন্য টিসিবি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।।
৩০নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদের সভাপতিত্বে এ সময় ওয়ার্ড ইমাম পরিষদ সভাপতি মো: রফিকুল ইসলাম নোমানী, বিএনপি নেতা সওগাতুল আলম সগীর, জামায়াতে ইসলামী নেতা আল-আমীন জোমাদ্দার, গাজী আফসার উদ্দীন মাস্টার, মেহেদী হাসান লিটন, ছাত্র প্রতিনিধি মাহিন ইসলাম আবিদ, নাহিদ হাসান, শারমিন রিতু, ওয়ার্ড সচিব এসকে রবিউল আলম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।



















