আজ || বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
খুলনায় মেজর হাফিজ আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা; আ.লীগকে অনুসরণ করলে ১৫ দিনও ক্ষমতায় টিকতে পারবেনা
খুলনায় মেজর হাফিজ আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা; আ.লীগকে অনুসরণ করলে ১৫ দিনও ক্ষমতায় টিকতে পারবেনা
আপডেট টাইম : আগস্ট, ৯, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ
পাঠক পড়েছে || ২৮

আগামী নির্বাচনকে বিএনপির জন্য অগ্নিপরীক্ষা অভিহিত করে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জনগণ আমাদেরকে হয়তো ভোট দিয়ে নির্বাচিত করবে। কিন্ত ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যা করেছে আমরাও যদি তা করি, তাহলে ১৫ দিনও ক্ষমতায় টিকতে পারবো না।

খুলনায় শনিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি মুক্তিযোদ্ধাসহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, যে দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান, যে দলের প্রধান বেগম খালেদা জিয়া এখনো জীবিত, যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি এখনও ঐক্যবদ্ধ রয়েছে, কোন ষড়যন্ত্র সেই দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবেনা।

খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বেলা সাড়ে ১১টায় ‘৭১র মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া’ শীর্ষক এ আলোচনা সভার সূচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ অন্তবর্তী সরকারের প্রধান ড. ইউনুসকে ধন্যবাদ জানিয়ে বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অনুষ্ঠিত বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারীতে তিনি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কেউ কেউ নির্বাচন ছাড়াই ক্ষমতায় স্বাদ পেতে শুরু করেছে। যে কারণে তারা নির্বাচন প্রলম্বিত করতে চায়। তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। এ কারণে তারা পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে। প্রফেসর ইউনুসের সৃষ্টি এনসিপি নামে একটা দল আমাদেরকে জ্ঞান দেয়। আর একাত্তরে যাদের ভূমিকা স্বাধীনতার বিপক্ষে ছিল তারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

উপদেষ্টা পরিষদের সমালোচনা করে মেজর হাফিজ বলেন, এক বছরে এই উপদেষ্টা পরিষদ কোন সংস্কার করতে পারে নাই। এক আসিফ নজরুল ছাড়া আর কেউ আন্দোলনে অংশ নেয় নাই। পুলিশ-মিলিটারি সরাসরি গুলি করে দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। এই পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্যকে বাড়ি পাঠিয়ে দেওয়া দরকার ছিল। আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়াদের মধ্য থেকে রিক্রুট করে পুলিশ বাহিনী রিফর্ম করা দরকার ছিল। সেনাবাহিনীর ভূমিকায় দু:খ প্রকাশ করে মেজর হাফিজ বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাহিনী আমরা গঠন করেছিলাম। কিন্ত হাসিনার পতনের সময় পলায়নরত মসজিদের খতিব, প্রধান বিচারপতি, পুলিশ অফিসার সহ অন্যান্য দুর্নীতিগ্রস্তদেরকে তারা আশ্রয় দিয়েছিল। হাসিনার শাসন প্রলম্বিত করতে তারা অনেক অন্যায় সুবিধা পেয়েছে।

বক্তব্যের শুরুতে মেজর হাফিজ বলেন, আমার বয়স এখন ৮১। শারীরিকভাবেও অসুস্থ। কিন্ত মুক্তিযোদ্ধাদের সামনে যখন কথা বলার সুযোগ আসে, আমি অনেক কথা বলে ফেলি। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগ পাকিন্তানের শাসন ক্ষমতায় যেতে চেয়েছিল। শেখ মুজিব কখনোই স্বাধীনতার কথা চিন্তা করে নাই। আওয়ামী লীগ নেতারা কলকাতার সার্কাস আর থিয়েটারে ব্যস্ত থেকেছে। মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে এ দেশের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এর সাথে সাধারণ লুঙ্গি পড়া, খালি গায়ে, মাতায় গামছা বাঁধা মানুষেরা জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধ করেছে। অথচ দেশ স্বাধীনের পর শহরের ফিটফাট পোশাকের সাহেবরা মুক্তিযোদ্ধা সেজে বসে। আওয়ামী লীগের দ্বারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে। রাজনীতিবীদরা মুক্তিযোদ্ধাদের কখনো স্বীকৃতি দিতে চায়নি বলে অভিযোগ করেন তিনি।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগর শাখার সভাপতি শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফত। বিশেষ অতিথি ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা, জেলা আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

বিশেষ অতিথির বক্তৃতায় আজিজুল বারী হেলাল বলেন, তারেক রহমানের সাথে ড. ইউনুসের বৈঠকের পর নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটেছে। কিন্ত কিছু কিছু রাজনৈতিক দল এখনও নির্বাচন নিয়ে গুপ্ত ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, ২৬ সালের নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় তাহলে গণতন্ত্র স্বাধীনতা আবারও অনিশ্চিত হয়ে পড়বে। ঢাকা বিশ^দ্যিালয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ডাকসু নির্বাচন হবে। সেখানে ছাত্রদল অংশ নেবে বলে ১৯ টি হলে ছাত্রদলের কমিটি ঘোষণা হয়েছে। ছাত্রদলের জনপ্রিয়তায় যারা ভীত, সেই গুপ্ত সংগঠন গত রাতে সেখানে চরম অশ্লীল ভাষায় মিছিল করেছে। তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে