খুলনা মহানগরীর বানিয়াখামার এলাকা থেকে জয়নাল আবেদীন জনি (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তার কাছ থেকে অস্ত্র, গুলি, মাদক ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার হয়।
খুলনায় অবস্থানরত সেনাবাহিনীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর থানাধীন বানিয়াখামার এলাকায় অভিযান চালায়। মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে একটি দেশী শটগান, ২ রাউন্ড কার্তুজ, একটি মোবাইল ফোন, এক বোতল নেশা জাতীয় দ্রব্য ও ৩ বোতল দাহ্য পদার্থ উদ্ধার হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সদর ক্যাম্পে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



















