খুলনা জেলা কৃষক লীগের সভাপতি ও রূপসা উপজেলা আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুলকে গ্রেফতার করেছে ডিবি’র একটি টিম।
রোববার রাতে খুলনা সদর থানাধীন ৮১/২ সাউথ সেন্ট্রাল রোড, ডাক্তার গলি, পাইওনিয়ার মহিলা কলেজের সামনের এক বাড়ি থেকে তাকে আটক করে৷
কেএমপির ডিবির ওসি মো: তৈমুর ইসলাম জানান, আসামী আশরাফুজ্জামান বাবুল খুলনা জেলা কৃষকলীগের সভাপতি ও আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। উক্ত আসামী খুলনা মহানগরীতে আওয়ামীলীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে সক্রিয় অংশগ্রহণ করত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার সন্দিগ্ধ আসামী। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা অভিযোগ রয়েছে।



















