খুলনা সোনাডাঙ্গা সবুজবাগ এলাকার যুবক মনোয়ার হোসেন টগর হত্যাকা-ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। রোববার ( ৩ আগষ্ট) নিহতের বাবা জামাল হাওলাদার বাদী হয়ে খুলনা খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ৩, তারিখ-০৩.০৮.২৫। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কেএমপির সহকারি কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসেন আহম্মদ বলেন, মামলায় ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এরা হচ্ছেন মাছুম, আশিক, হৃদয় শরীফ, সাঈদী, নয়ন ও ইয়াসিনের নাম উল্লেখ করা হয়।
উল্লেখ্য, খূলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন সবুজবাগ এলাকায় শক্রবার (১ আগস্ট) রাতে নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয় মনোয়ার হোসেন টগর। হত্যাকারীরা নিহত টগরের পূর্ব পরিচিত। টগরের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র এবং মাদকসহ ৫ টি মামলা রয়েছে। সে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী বলে থানার এসআই আব্দুল হাই জানিয়েছেন।



















