আজ || বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
শিক্ষক সমিতির মানববন্ধন – কুয়েটের ঝুঁকিগুলোর দায়িত্ব নেওয়ার জন্য একজন অভিভাবক দরকার
শিক্ষক সমিতির মানববন্ধন - কুয়েটের ঝুঁকিগুলোর দায়িত্ব নেওয়ার জন্য একজন অভিভাবক দরকার
আপডেট টাইম : জুলাই, ২৩, ২০২৫, ১:৩০ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ২১

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. ফারুক হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন অনুযায়ী ছোট বড় কোন কাজই ভাইস চ্যান্সেলরের অবর্তমানে করা সম্ভব নয়। একই সাথে যে নিরাপত্তা ও শৃঙ্খলাজনিত ঝুঁকির মধ্যে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ আছে, এই ঝুঁকিগুলোর দায়িত্ব নেওযার জন্য একজন অভিভাবক দরকার।

বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন এবং দ্রæত শিক্ষা কার্যক্রম চালুর জন্য অনতিবিলম্বে ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের যৌথ মানববন্ধনে বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বুধবার বেলা ১১ টায় দুর্বার বাংলার পাদদেশে কুয়েট শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রফেসর ড. সাহিদুল ইসলাম।

ফারুক হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়টা ফেব্রæয়ারি থেকে বন্ধ অবস্থায় আছে। মধ্যবর্তী ভাইস চ্যান্সেলর এসেছিলেন, উনি চলে গেছেন বিশ্ববিদ্যালয় বন্ধ অবস্থাতেই। অভিভাবক শুন্য কুয়েটে ভিসি না থাকার কারণে একটি কাজও করা সম্ভব হচ্ছেনা। ভিসি নিয়োগে বিলম্ব দেখে বিশ্ববিদ্যালয়, রেজিস্টার, ডীনদের পক্ষ থেকে মে মাসের শেষ থেকে দফায় দফায় সরকার, ইউজিসি, মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে শুরু করি। নিজেরা গিয়েও সাক্ষাৎ করি। সর্বশেষ ২৭ জুলাইও আমরা ইউজিসিতে গিয়ে এ বিষয়ে আলোচনা করি। আমরা আশ্বস্ত হয়েছি যে তারা সমস্যা বুঝতে পেরেছেন।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সাহিদুল ইসলাম বলেন, ২০০৩ সালে বাংলাদেশের চারটি ইউনিভার্সিটি বিআইটি থেকে ইউনিভার্সিটিতে কনভার্ট হয়। ভিসি ছাড়া যে প্রতিষ্ঠান চলে না এর প্রথম ভুক্তভোগী হয় রুয়েট। ভিসি ছাড়া বিশ্ববিদ্যালয়টি প্রায় দুই মাস অচল ছিল। বেতন ভাতাদি থেকে শুরু করে কোন ধরনের প্রশাসনিক কাজ হযনি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ এই চারটি ইউনিভার্সিটি ‘৭৩ সালের এ্যাক্ট অনুযায়ী চলে। ৭৩’র এ্যাক্টে ওই বিশ্ববিদ্যালয় গুলোর একাডেমিক এবং প্রশাসনিক স্বায়ত্তশাসন রয়েছে। কিন্তু এর পরবর্তী কুয়েটসহ বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো ৭১‘র এ্যাক্ট অনুযায়ী চলে। ৭১’র এ্যাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয় গুলোর একাডেমিক স্বায়ত্তশাসন আছে, কিন্তু প্রশাসনিক স্বায়ত্তশাসন নেই।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা চলছে। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে শংকিত। আমরা সাধারণ শিক্ষার্থীরা এটা নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। পাশাপাশি আমাদের অভিভাবকেরাও উদ্বিগ্ন। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ দ্রæত ফিরে আসুক। শিক্ষা কার্যক্রম এবং আমাদের পরীক্ষা যেগুলো বাকি আছে সেগুলো দ্রæত চালু করার ব্যবস্থা করা হোক। সরকারের কাছে আমাদের দাবি, দ্রæত ভিসি নিয়োগ দিয়ে কুয়েটের স্বাভাবিক কার্যক্রম চালু করা হোক।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মেকানিক্যাল অনুষদের ডীন প্রফেসর ড. সুলতান মাহমুদ, সিভিল ইঞ্জিনিযারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. হারুন অর রশিদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড.রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. ইলিয়াস, ইসিইর বিভাগীয় প্রধান প্রফেসর ড. মনির হোসেন, ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড.আব্দুল্লাহ ইলিযাস আক্তার, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. হাসান, অভিভাবকদের পক্ষ থেকে বিথী আক্তার, শিক্ষার্থী আবু সায়েম প্রমূখ।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে