আজ || বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
খুলনায় পলাতক হাসিনার দুই চাচাতো ভাইসহ ৭৩ জনের নামে মামলা
খুলনায় পলাতক হাসিনার দুই চাচাতো ভাইসহ ৭৩ জনের নামে মামলা
আপডেট টাইম : জুলাই, ২১, ২০২৫, ১:২১ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৩৫

পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই খুলনা সদর আসনের সাবেক এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলসহ ৭৩ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে খুলনায় মামলা হয়েছে।

অন্তবর্তীকালীন সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে ষড়যন্ত্র ও অর্ন্তঘাতমূলক নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়ে সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শন, মহাসড়ক অবরোধ, জনমনে আতঙ্ক ও রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি প্রদানের অভিযোগে বিশেষ ক্ষমতা আ্ইনে মামলা করেছে খুলনা সদর থানা পুলিশ। সদর থানার এসআই আমজাদ হোসেন বাদি হয়ে এ মামলা করেন।

মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা মোঃ সাইফুল ইসলাম, মোঃ শিহাব উদ্দিন জোয়াদ্দার, ফারুক হোসেন তুরান, অহিদুল ইসলাম পলাশ, হুমায়ুন কবির খান, ফারুক হোসেন শেখ, জামিরুল হুদা জহর, জেড এ মাহমুদ ডন, ফয়জুল ইসলাম টিটু, গোপাল চন্দ্র সাহা, সামসুজ্জামান মিয়া স্বপন, ইমরানুল হক বাবু, নাসির, রাজুর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৫৫ ব্যক্তিকে আসামী করা হয়েছে। গ্রেপ্তারকৃত দু’ আসামি হলেন, নিরালা ছবেদা তলা মোড়ের বাসিন্দা মো: আব্দুল রহিম গাজীর ছেলে ইব্রাহীম গাজী এবং টুটপাড়া আমান মহল্লার বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে জিনার হোসেন।

সোমবার (২১ জুলাই) সকালে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫৫ জনের নামে মামলা হয়েছে। এ মামলায় ২ জনকে আটক করা হয়েছে।

রোববার দায়েরকৃত মামলায় বাদী এসআই আমজাদ হোসেন উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উল্লেখিত ১৮ জনসহ অজ্ঞাতনামা ৪৫/৫৫ জন নেতাকর্মী ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার সদর থানাধীন খানজাহান আলী রোডের কলেজিয়েট গালর্স স্কুলের সামনে সংগঠিত হয়ে অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত, খুলনা মহানগরের গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতিসাধন ও অন্যান্য জেলার সাথে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রস্তুুতি নিচ্ছে এমন খবর পেয়ে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে পৌছালে দূর থেকে আসামীরা পুলিশের পিকআপ দেখতে পেয়ে মারমুখি ভূমিকায় অবস্থানরত যানবাহন ভাংচুরের চেষ্টা চালায়। এসময় পুলিশের ধাওয়া খেয়ে আসামীরা পালিয়ে যাওয়ার সময় দিনার হোসেন রনি ও ইব্রাহিম গাজীকে আটক করে।

অপরদিকে, অন্তবর্তীকালীন সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে ষড়যন্ত্র ও অর্ন্তঘাতমূলক নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়ে সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শন, মহাসড়ক অবরোধ, জনমনে আতঙ্ক ও রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি প্রদানের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সোনাডাঙ্গা থানার সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, সাবেক কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, আলী আকবর টিপুসহ ১২ জনের নাম উল্লেখ করে ৬২ জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেছে পুলিশ। সোনাডাঙ্গা মডেল থানার এসআই জিয়াউদ্দিন শিকদার বাদি হয়ে এ মামলা করেন।

রোববার (২০ জুলাই) দায়েরকৃত মামলায় বাদী উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের উল্লেখিত ১২ জনসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন নেতাকর্মী রোরবার ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার সোনাডাঙ্গা থানাধীন পুজাখোলা অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত, খুলনা মহানগরের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিসাধন ও অন্যান্য জেলার সাথে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রস্তুুতি নিচ্ছে এমন খবর পেয়ে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে পৌছালে দূর থেকে আসামীরা পুলিশের পিকআপ দেখতে পেয়ে বয়রা পূজাখোলার সামনে মারমুখি ভূমিকায় অবস্থানরত যানবাহন ভাংচুরের চেষ্টা চালায়। এসময় পুলিশের ধাওয়া খেয়ে আসামীরা পালিয়ে যাওয়ার সময় মিরাজ নামক একজনকে আটক করে পুলিশ। এ সময় ১টি লাল কালো পুরাতন হোন্ডা কোম্পানীর মোটর সাইকেল, মোটর সাইকেলের ৮টি পুরাতন টায়ার, প্লাস্টিকের বোতলে ১ লিটার পেট্রোল উদ্ধার করে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাবেক কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, আলী আকবর টিপুর নির্দেশে তারা ময়লাপোতা খলিল চেম্বারের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে পরবর্তীতে বয়রা পূজাখোলার সামনে টায়ার পুড়িয়ে আগুন জ্বালানোর উদ্দেশ্যে অবস্থান করছিল।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে