আজ || বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
খুলনার যুবদল নেতা মাহবুব হত্যার ঘটনায় এক যুবক গ্রেফতার
খুলনার যুবদল নেতা মাহবুব হত্যার ঘটনায় এক যুবক গ্রেফতার
আপডেট টাইম : জুলাই, ১৩, ২০২৫, ২:২৫ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ২৫

খুলনায় যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যাকান্ডের ঘটনায় পুলিশ মো: সজল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শনিবার রাত সোয়া ২ টার দিকে দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সজল ওই এলাকার বাসিন্দা সাহেব আলীর ছেলে। তিনি একজন মুদি দোকানের ব্যবসায়ী।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মাহবুব হত্যা মামলার তদন্তকারী অফিসার মীর আতাহার আলী সজলের গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সজল কিলিং মিশনে ছিলনা। কিন্তু মাহবুবের অবস্থান সম্পর্কে খুনীদের যাবতীয় তথ্য দিয়েছে সজল। তার তথ্যের ওপর নির্ভর করে দুর্বৃত্তরা মাহবুবকে গুলি এবং পায়ের রগ কেটে হত্যা করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের ব্যাপারে সজল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা সম্ভব হচ্ছেনা।

ওসি মীর আতাহার আলী আরও জানান, এ হত্যাকান্ডে সজল সহযোগী হিসেবে কাজ করেছে। আমরা এ তথ্য নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার কছি। শুধু এ হত্যাকান্ড নয়, সে গোপন সংগঠনের তথ্য সরবরাহ করে থাকে। হত্যাকান্ডের সময়ে সজল খুব কাছাকাছি থেকে দুর্বৃত্তদের খবর আদান প্রদান করেছে। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হবে। তার কাছ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য পাব এবং মূল খুনীদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর দেড়টার দিকে পশ্চিম মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা এবং যুবদলের দৌলতপুর থানার সাবেক সহ-সভাপতি মাহবুবকে নিজে বাড়ির সামনে প্রাইভেটকার পরিস্কার করাকালে মোটরসাইকেলযোগে আসা তিন দুর্বৃত্ত গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের বাবা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন, যার নং ১২।

বিএনপির বিক্ষোভ : এদিকে খুলনা মহানগরীতে ধারাবাহিক হত্যাকান্ড, মাদকের সম্প্রসারণ ও মাদক ব্যবসায়ীদের দৌরত্ব, চাঁদাবাজি ও দখলবাজি সন্ত্রাসীদের দৌরত্ব এবং পুলিশ প্রশাসনের নিস্ক্রিয়তার প্রতিবাদে রবিবার বিকাল ৪ টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ ও নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সমাবেশ থেকে বিএনপি নেতারা নগরীর আইন শৃঙ্খলার অবনতি ও মাদকের ভয়াবহতার জন্য পুলিশ প্রশাসনের নিস্ক্রিয়তা ও নির্লিপ্ততাকে দায়ি করে অবিলম্বে সকল অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ মিরাজ, সৈয়দা নার্গিস আলী, মুজিবর রহমান, আব্দুল আজিজ সুমন, সজীব তালুকদার প্রমুখ।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে