আজ || শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
আড়ংঘাটা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ
আড়ংঘাটা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ
আপডেট টাইম : জুন, ২৮, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৩৫

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া স্লুইচগেটের পাশে অবস্থিত আড়ংঘাটা প্রেসক্লাবে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) ভোররাতে সংঘটিত এই ঘটনায় এলাকার গণমাধ্যমকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম অভিযোগ করে জানান, শলুয়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী সুজন সরকার (৩০), রসুল ফকির (৪৫), ওসমান মোল্লা (২৫), সেলিম মোড়ল (৩০), দিপু সরকার (৩৮) ও সবুজ শেখ (২৭)-সহ তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে এই হামলা চালায়। তারা সন্দেহ করে যে, এমদাদুল প্রশাসনকে তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহায়তা করেছেন এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করেছেন।

এমদাদুল আরও জানান, হামলাকারীরা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, জানালা-দরজা ভেঙে ফেলে এবং ৯ বছরের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেয়। তিনি বলেন, “তারা আমার উপর ব্যক্তিগত আক্রোশ থেকে এই হামলা চালিয়েছে। আমি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

তিনি আরও বলেন, সুজন সরকার শুধু একজন সাংবাদিক বিরোধী সন্ত্রাসী নয়, বরং গোটা শলুয়া অঞ্চলের মানুষের জন্য এক আতঙ্কের নাম। সে শলুয়ার কুখ্যাত অপরাধী এবং আরিফ হত্যা মামলার প্রধান আসামি। প্রশাসন তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমি দখল, সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়সহ বহু অভিযোগ রয়েছে। সুজন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হিসেবেও পরিচিত।

এ ঘটনায় খুলনা এবং ঢাকার বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাংবাদিক নেতৃবৃন্দ একে গণমাধ্যমের ওপর হামলা হিসেবে আখ্যায়িত করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। তারা বলেন, “প্রেসক্লাব কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি মুক্ত সাংবাদিকতার প্রতীক। সেখানে হামলা মানে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হামলা।”

ঘটনার প্রতিবাদে যারা বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন—ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ তৈয়বুর রহমান (চেয়ারম্যান, হৃদয় গ্রুপ), বিচারপতি ছিদ্দিকুর রহমান, মোঃ সাইদুর রহমান রিমন (দৈনিক দেশ বাংলা), প্রফেসর মোঃ মাসুদ এ খান (বেটার বাংলাদেশ ফাউন্ডেশন), চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, সাংবাদিক নেতা এস এম মোরশেদ, আওরঙ্গজেব কামাল, দেলোয়ার হোসেনসহ বহু গণমাধ্যম সম্পাদক, প্রকাশক এবং সাংবাদিক নেতৃবৃন্দ।

এদিকে, আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তুহিনুজ্জামান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাংবাদিক সমাজ আশাবাদ ব্যক্ত করেছে, দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761054643.Untitled-6 copy
ওষুধ খাতে ৪ হাজার কোটি টাকার সম্ভাব্য লোকসানের...
1760957371.upodesta
বিমানবন্দরে এক সপ্তাহের মধ্যে চালু হচ্ছে ই-গেট, পাসপোর্ট...
1760707499.Untitled-2 copy-Picsart-AiImageEnhancer
জুলাই সনদের অঙ্গীকারনামায় কী রয়েছে
1760774868.teachers rally
শিক্ষকদের সংক্ষিপ্ত মিছিল শেষে আগামীকাল বড় কর্মসূচির সম্ভাবনার...
1760532480.fire mirpur.jpg1
২৮ ঘণ্টা পর অবশেষে মিরপুরের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
army khulna
সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিকদের প্রস্তত থাকতে হবে
1760453960.Fire
মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু, ছাদের...
1760255014.Jahangir-2
গত তিনটি নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, এবার তাদের...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে