আজ || বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
হামলা করেছ, আরো যা ইচ্ছা কর, অটোপাস দেব না: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
হামলা করেছ, আরো যা ইচ্ছা কর, অটোপাস দেব না: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
আপডেট টাইম : মে, ২৩, ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ণ
পাঠক পড়েছে || ২৬

কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের ‘অটোপাস’ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

বুধবার দুপুরে অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার শিকার হওয়ার পর রাতে নিজের ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই কঠোর অবস্থান জানিয়েছেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের ক্যাম্পাসে উপাচার্যের ওপর হামলার তথ্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, “বুধবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের ফটকে গাড়ি থেকে নামার সময় স্নাতক (পাস)-২০২২ এর পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে তাকে ঘিরে ধরেন। এ সময় তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে উপাচার্যকে হামলার করেন। এতে তিনি পায়ে চোট পান।”

ফেইসবুক পোস্টে অধ্যাপক আমানুল্লাহ লিখেছেন, “তোমরা হামলা করেছ, আমাকে আহত করেছ, আরো যা ইচ্ছা করতে পার, কর। অটোপাস আমরা দেব না। চোখের সামনে একটা জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হতে আমরা দেব না। দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত্রণকারী একটি জাতীয় প্রতিষ্ঠান কোনোভাবেই অটোপাস দিতে পারে না।”

পোস্টের কমেন্ট বক্সে তিনি হামলার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের লিংক ও ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরায় ধারণ করা হামলার ভিডিও শেয়ার করেছেন। নেটিজেনরা তার পোস্টের নিচে তার এই অবস্থান ও বক্তব্যকে স্বাগত জানিয়েছেন।

অটোপাসের দাবিতে আন্দোলনকারীরা গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অটোপাসের দাবিতে আন্দোলনকারীরা গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দেশের কলেজগুলোতে স্নাতক পর্যায়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য ধরে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের অধীনে এখন ২ হাজার ২৫৭টি কলেজ ও ইনস্টিটিউট রয়েছে। এর অধীনে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩৪ লাখ ২৫ হাজার ৮৩২ জন।

সেই শিক্ষার্থীদের মধ্যে স্নাতক (পাস) কোর্সের একদল শিক্ষার্থী বেশ কিছুদিন ধরে পরীক্ষা ছাড়াই বা অকৃতকার্য হয়েও পাস করিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে আসছে।

স্নাতক (পাস) কোর্সের ছাত্র-ছাত্রীরা অটোপাসের দাবিতে কয়েক মাস আগেও জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফটকে আন্দোলন করেছেন। কিন্তু অটোপাস না দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনড় ছিল।

এরই মধ্যে স্নাতক (পাস) কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবং এতে ৬৯ শতাংশ পরীক্ষার্থী পাস করে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “করোনা মহামারী এবং অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এই ব্যাচের শিক্ষার্থীদেরকে এরই মধ্যে ‘গ্রেস মার্ক’ দিয়ে পাস করানো হয়েছে। এ ছাড়া তাদের খাতা পুনঃমূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে, যার ফল এ মাসেই বের হবে।”

তিনি বলেন, “কিন্তু বিভিন্ন মহলের উসকানির পরিপ্রেক্ষিতে এই ব্যাচের কিছু সংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী আবার অটোপাসের দাবি নিয়ে এসে বুধবার হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়।

“এই পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট বক্তব্য হল, যেকোনো অবস্থাতেই কোনো ব্যাচের শিক্ষার্থীদেরকে কোনো প্রকার অটোপাস জাতীয় বিশ্ববিদ্যালয় দেবে না।”

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761054643.Untitled-6 copy
ওষুধ খাতে ৪ হাজার কোটি টাকার সম্ভাব্য লোকসানের...
1760957371.upodesta
বিমানবন্দরে এক সপ্তাহের মধ্যে চালু হচ্ছে ই-গেট, পাসপোর্ট...
1760707499.Untitled-2 copy-Picsart-AiImageEnhancer
জুলাই সনদের অঙ্গীকারনামায় কী রয়েছে
1760774868.teachers rally
শিক্ষকদের সংক্ষিপ্ত মিছিল শেষে আগামীকাল বড় কর্মসূচির সম্ভাবনার...
1760532480.fire mirpur.jpg1
২৮ ঘণ্টা পর অবশেষে মিরপুরের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
army khulna
সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিকদের প্রস্তত থাকতে হবে
1760453960.Fire
মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু, ছাদের...
1760255014.Jahangir-2
গত তিনটি নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, এবার তাদের...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে