আজ || বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
খুলনা নগরীর সরকারি জায়গা দখলের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা
খুলনা নগরীর সরকারি জায়গা দখলের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা
আপডেট টাইম : মে, ১১, ২০২৫, ৯:০২ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ১৯

নগরীর খালিশপুর থানাধীন নেভি চেকপোষ্ট মোড়ে ১৫ নং ওয়ার্ডে শহীদ মিনার সংলগ্ন সরকারি জায়গা দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিককে মারপিট ও লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সদস্য ও সাংবাদিক পরিচয়দানকারী মো: ওয়াহিদ হাসান নামে এক ব্যক্তি দৈনিক প্রবাহ ও বিজনেস বাংলাদেশ পত্রিকার মামুন রেজা হাওলাদার, বিজয় টেলিভিশনের আব্দুর রাজ্জাক ও জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক শেখ শান্ত ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। সাংবাদিকদের উপর এ হামলার ভিডিও মুহূর্তে ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় সৃষ্টি হয়েছে নানা আলোচনা। স্থানীয়রা জানান, ওয়াহিদ হাসান নামক এই ব্যক্তি নিজেকে যশোর বার্তা নামে একটি পত্রিকার সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয় দিয়ে একাধিক জায়গা দখল করে নেয়। ৫ ই আগস্ট গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারিত্বের অনেক অভিযোগ রয়েছে। সম্প্রতি নেভি চেকপোষ্ট মোড় সংলগ্ন ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের পাশে রেলওয়ের সরকারি সম্পত্তি দখল করে নেয় ওয়াহিদ।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ১০ মে শনিবার সকাল সাড়ে টায় আওয়ামী লীগ অফিসের পাশে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যান তিন সংবাদ কর্মী। এ সময় রেলের সম্পত্তি দখল করে অবৈধভাবে হোটেল স্থাপনের ভিডিও ধারণ করায় বাধা দেয় ও এক পর্যায়ে মোবাইলটি ভেঙে ফেলার চেষ্টা করে ওয়াহিদ নামে ওই ব্যক্তি। পরবর্তীতে দৈনিক প্রবর্তন ও বিজয় টেলিভিশনের সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাকের ওপর অতর্কিত হামলা চালায় ওয়াহিদ হাসান সহ কয়েকজন। এসময় দৈনিক প্রবাহ ও বিজনেস বাংলাদেশের জেষ্ঠ সাংবাদিক মামুন রেজা ঠেকাতে গেলে তার মাথা, গলা-পিঠে এলোপাথাড়ি কিল ঘুসি মারে। সময়ের আলো পত্রিকার সাংবাদিক শেখ শান্ত মারপিটের ভিডিও করায় তার ওপর ও হামলা চালায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শহিদুল বলেন, দীর্ঘ তিন বছর শহীদ মিনারের জায়গা দখল করে হোটেল চালিয়ে আসছে ওয়াহিদ হাসান ও ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ আলী আজিম রানা। ১ নং নেভি চেকপোস্ট মসজিদের খাদেম বলেন, তিন বছর পূর্বে মসজিদ কমিটির সভাপতি টিটু এই কমিটির সাধারণ সম্পাদক করেন ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ আলী আজিম রানাকে। এ ঘটনায় খুলনার সকল সংবাদ কর্মী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।

 

এ বিষয়ে খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড, শফিকুল আলম মনাকে জানানো হলে তিনি বলেন, সংবাদ কর্মীর গায়ে হাত দেয়া অনেক বড় অন্যায় হয়েছে। লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে খালিশপুর থানা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবু বলেন, সংবাদ সংগ্রহের কাজে বাধা প্রদান ও মারপিট করা কোনভাবেই শোভনীয় আচরণ নয়। এ বিষয়ে সাংবাদিক মামুন রেজা বলেন, শহীদ মিনার বাঙালি জাতির একটি আবেগের অংশ। আমরা গোপন তথ্যে জানতে পারি একটি জনপ্রিয় রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে কিছু লোক শহীদ মিনারের কিছু অংশ ও রেলওয়ের সম্পত্তি দখল করে রেখেছে। রানা নামে আওয়ামী লীগের এক কর্মীকে দিয়ে দখলীয় এই জায়গার দেখাশোনা করান অভিযুক্ত ওয়াহিদ। আমরা অবৈধ দখলের এই ভিডিও করতে গেলেই হামলার শিকার হই। এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নিকট গেলে তিনি একটি অভিযোগ দায়ের করতে বলেন। তবে ঘটনার মোড় ঘুরাতে অভিযুক্ত ওয়াহিদসহ কয়েকজন থানায় এসে মিথ্যা অভিযোগ করার চেষ্টা করে। তবে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কেএমপির পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের নিকট সাক্ষাৎ করেন কয়েকজন সংবাদ কর্মী। ঘটনা শুনে তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ও নিরপেক্ষ সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sutro: DAILY NABABANI

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761054643.Untitled-6 copy
ওষুধ খাতে ৪ হাজার কোটি টাকার সম্ভাব্য লোকসানের...
1760957371.upodesta
বিমানবন্দরে এক সপ্তাহের মধ্যে চালু হচ্ছে ই-গেট, পাসপোর্ট...
1760707499.Untitled-2 copy-Picsart-AiImageEnhancer
জুলাই সনদের অঙ্গীকারনামায় কী রয়েছে
1760774868.teachers rally
শিক্ষকদের সংক্ষিপ্ত মিছিল শেষে আগামীকাল বড় কর্মসূচির সম্ভাবনার...
1760532480.fire mirpur.jpg1
২৮ ঘণ্টা পর অবশেষে মিরপুরের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
army khulna
সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিকদের প্রস্তত থাকতে হবে
1760453960.Fire
মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু, ছাদের...
1760255014.Jahangir-2
গত তিনটি নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, এবার তাদের...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে